Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৬ , ৬:৫৩ অপরাহ্ণ

নাটোরে ১০দিনব্যাপি বৃক্ষ অভিযোগ ও বৃক্ষমেলা সমাপনী ও পুরস্কার বিতরণ

লেখকঃ মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি

“বৃক্ষ রোপনের সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে জেলা স্টেডিয়ামে সামনে ১০ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় জেলা প্রশাসন ও বন বিভাগ নাটোরের আয়োজনে এই বৃক্ষ মেলার সমাপনী আলোচনা সভার ক্রেস্ট ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং পুরস্কার তুলেদেন জেলা প্রশাসক আসমা শাহীন ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, নাটোর এস এফ এনটিসি বন বিভাগের ফরেস্ট রেঞ্জার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, নাটোর সদর ও নলডাঙ্গা ফরেস্ট ডেপুটি রেঞ্জার কর্মকর্তা সত্যেন্দ্রনাথ,লালপুর ও বাগাতিপাড়া উপজেলার ফরেস্ট কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ প্রমুখ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ১০দিনব্যাপি বৃক্ষ অভিযোগ ও বৃক্ষমেলা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন