Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:৩১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ

বুধহাটায় ইটের সোলিং রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ শহিদুল

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণপাড়ায় দীর্ঘদিনের অবহেলিত একটি ইটের সোলিং রাস্তার সংস্কার কাজ শুরু করেছেন বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট শহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নিজস্ব অর্থায়নে পরিচালিত এ সংস্কার কাজটি হুজাইফা ডেকোরেটরের বাড়ির সামনে থেকে কিনাবাড়ি পর্যন্ত সড়কে বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষের চলাচল কষ্টসাধ্য হয়ে ওঠে। অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন,“জনগণের দুর্ভোগ লাঘবই আমার প্রধান লক্ষ্য। নির্বাচনের আগেই যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী এলাকার জরুরি উন্নয়নমূলক কাজ করে যাচ্ছি। মানুষের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংস্কার কাজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতের ওয়ার্ড সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আজহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ সম্পন্নের আশা প্রকাশ করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন