Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৬ , ৪:১১ অপরাহ্ণ

সিলেটের গোলাপগঞ্জে এনসিপির গাড়ি বহরে হামলা

লেখকঃ গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জ এলাকায় এনসিপির অনুষ্ঠানস্থল থেকে যাওয়ার পথে জাতীয় নাগরিক পাটির উত্তরাঞ্চলের মূখ্য সম্বনয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এনসিপির নেতাকর্মীদের শহীদ পরিবারের সদস্যদের সাথে অনুষ্ঠান শেষ করে কানাইঘাট যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। এসময় আনুমানিক বেলা পৌনে ৩টার দিকে অনুষ্ঠানস্থল থেকে বের হলে গোলাপগঞ্জ উপজেলা গেইটস্থ নূর ম্যানশনের সামনে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সম্বনয়ক সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছবেদ আলী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন