গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সমাজবিজ্ঞান বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে সহযোগী অধ্যাপক ছায়েদা মাহমুদাকে নিয়োগ দেওয়া হয়েছে।
২৯ জুলাই ২০২৬ (বুধবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ২৫(৩) ধারা অনুযায়ী তাকে আগামী তিন (৩) বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন।
অফিস আদেশ অনুযায়ী, এ নিয়োগ ২০ জুলাই ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে।
এছাড়া আদেশে উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে বিভাগে কোনো নিয়মিত অধ্যাপক নিয়োগপ্রাপ্ত হলে তাদের মধ্যে জ্যেষ্ঠতম শিক্ষক বিধি মোতাবেক বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
আজকালের কন্ঠ/আর বি