
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার খাসের হাট বাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে আয়েশা স্টোর নামে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে পরিচালিত এ মোবাইল কোর্ট অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটি থেকে আনুমানিক ১৬০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা।
অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের পরিদর্শক এবং রায়পুর থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, মজুত, বিক্রয় ও ব্যবহার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের পরিবেশবান্ধব বিকল্প পণ্য ব্যবহারের পাশাপাশি প্রচলিত আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :