‎সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার | Daily AjKaler Kontho

‎সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:২২ অপরাহ্ন
‎সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার

‎আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎সোমবার (২৭ জুলাই) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।নজরুল ইসলাম সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক। তিনি সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান এবং সাবেক সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান।তার বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ২০২৪ সালে দায়ের হওয়া চারটি মামলায় আসামি হিসেবে নাম রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সোমবার গোপন সংবাদে ডিবি পুলিশের একটি দল বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি