Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৩:০০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৭, ২০২৬ , ৪:১৭ অপরাহ্ণ

৫ টাকার প্রলোভনে শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার একটি মাদ্রাসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের পশ্চিম মুরাদিয়া এলাকার একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে বৃষ্টির কারণে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী মোস্তাকিম একাই পড়তে যায়। এ সময় অভিযুক্ত শিক্ষক ইব্রাহীম তাকে একটি কক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি নগদ ৫ টাকা দেন বলেও অভিযোগ করেছেন স্বজনরা।

ঘটনার পর কোনোভাবে পালিয়ে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি খুলে বলে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে প্রথমে বৈদ্যুতিক খুটির সাথে বেধে রাখে, পরে দুমকি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

তবে অভিযুক্ত শিক্ষক মো. ইব্রাহীম তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, একটি মহল ষড়যন্ত্র করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন