দীর্ঘ সাড়ে ৬ বছর পর চুয়াডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলমকে বদলি করা হয়েছে। সম্প্রতি জারি করা এক আদেশে তাকে এলজিইডির আগারগাঁও প্রধান কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন রাজশাহীর নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান।
সূত্রের দাবি, বদলির আদেশ বাতিলের জন্য জাহাঙ্গীর আলম তদবির চালাচ্ছেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি জাহাঙ্গীর আলম চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। এরপর টানা সাড়ে ৬ বছর একই জেলায় দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, তাকে ঢাকার আগারগাঁও প্রধান কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা থেকে ফিরছেন এবং আগামী ১ বা ২ আগস্ট নতুন কর্মস্থলে যোগদান করবেন।
আজকালের কন্ঠ/আর বি