সাতক্ষীরায় স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন | Daily AjKaler Kontho

সাতক্ষীরায় স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
সাতক্ষীরায় স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনে দুই চিকিৎসকসহ বরখাস্ত তিন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শক করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার সকালে আকস্মিক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। এসময় ছুটি না দিয়ে দীর্ঘদিন হাসপাতাল অনুপস্থিত থাকায় ডাঃ শাওলী নানজিবা তন্নি নামের একজন চিকিৎসককে এবং চুরির ঘটনায় নাইট গার্ড মোস্তফা বিশসকে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল পরির্শন করেন।

সেখানে রান্না ঘর ওয়াশরুশ এবং বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেন এবং রোগীদের সাথে কথা বলেন। একমাস ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ডা: সোহানা সেলিম নামের এক চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করে।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বর্তমান বাংলাদেশে রোগীর তুলনায় চিকিৎসক কম। গত ১৭ বছরে স্বৈরশাসন চিকিৎসক নিয়োগ দেয়নি। কোন দিকে খেয়াল করেনি। যে কারনে সমস্যা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করতে ৫০ শয্যা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।। প্রতিটি জেলা হাসপাতাল এবং মেডিকেল হাসপাতালে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০১ শয্যা ফিজিও থেরাপি, মডার্ণ প্যাথলিজ করা হচ্ছে প্রতিটি উপজেলায়, এগুলোতে পরবর্তীতেও ১০ ডায়ালাইসিস দেবো। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স ও ইউনিয়ন ফ্যামিলি প্লানিং সেন্টার পিপি করবো। খুব তাড়াতাড়ি ই হেলথ কার্ড দেওয়া শুরু করবো। এটা প্রধানমন্ত্রী দেখছেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ আসনের এমপি ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের এমপি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ কুদরত-ই-খুদা প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি