Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৯ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৬, ২০২৬ , ৪:৫৫ অপরাহ্ণ

জুলাইয়ের সম্মুখসারীর নেতাদের আগমন ইবিতে

লেখকঃ ইবি প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারীর নেতৃবৃন্দের উপস্থিতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হচ্ছে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও হলের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

রোববার (২৬ জুলাই) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় শাখা জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনের সম্মুখসারীর নেতারা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম এমপি, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং যুগ্ম মুখ্য সংগঠক ড. মাহমুদা আলম মিতু এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, এর তাৎপর্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনা শেষে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন