Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:৪৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৫, ২০২৬ , ৩:১৬ অপরাহ্ণ

দিনাজপুরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলার উদ্বোধন

লেখকঃ মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি

শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, উদ্ভাবনী ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারে দিনাজপুরের ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি। তিনি বলেন, বর্তমান সরকার বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা প্রসারে আন্তরিকভাবে কাজ করছে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গবেষণামুখী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের বিজ্ঞান মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাজহারুল ইসলাম।

ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. সোহেল রানা অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল মো. মোস্তাফিজুর রহমান।

মেলায় শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল ও গবেষণাধর্মী প্রদর্শনী স্থান পায়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে মেলাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন