আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার | Daily AjKaler Kontho

আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার


আত্রাই প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৫, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে নওগাঁর আত্রাই থানা পুলিশ ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (২৪ জুলাই) পরিচালিত অভিযানে উপজেলার মহাদিঘী (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা মো. রইচ (৫৩), পিতা- মৃত কফিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৯ (ঊনচল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি