Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৫, ২০২৬ , ১০:৪১ পূর্বাহ্ণ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় কুমিল্লার মুরাদনগরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের আগে উপজেলার রহিমপুরে জামিয়া হেজাজিয়া দারুল আরকাম রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাদ্রাসার হলরুমে তত্ত্বাবধায়ক লোকমান হোসাইনের সভাপতিত্বে হাফেজ শিক্ষার্থীদের নিয়ে কোরআন খতম, দোয়ায়ে ইউনুস পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, দুলাল সরকার, সদস্য সচিব মোল্লা মজিবুল হক, সমাজ সেবক ও ব্যবসায়ী সৈয়দ শরীফ আহমেদ এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন।

মাওলানা আমির হোসেনের পরিচালনায় মোনাজাতে আরও অংশ নেন মুজিবুর রহমান মেম্বার, যাত্রাপুর নুরিয়া এতিমখানার প্রতিষ্ঠাতা হাফেজ বাশারত ভূঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, বিএনপি নেতা ওমর ফারুক সোহাগ, মাহমুদসহ স্থানীয় মুসল্লিরা।

এদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় মুরাদনগর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন