Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৩, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ

আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীর পা বিচ্ছিন্ন

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার হাতিয়াপাড়া গ্রামে দুইটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক নারী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাতিয়াপাড়া এলাকায় চলাচলরত দুইটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পর এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন