Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৩, ২০২৬ , ৫:৪২ অপরাহ্ণ

গৌরনদী বিদ্যুৎ অফিস সংলগ্ন বন্দরের সড়ক সংস্কারের পরও বেহাল দশা,বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বিদ্যুৎ অফিসসংলগ্ন বন্দরের সড়কটি সংস্কারের অল্প সময়ের মধ্যেই আবারও বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

এই সড়ক দিয়ে প্রতিদিন পথচারী, শিক্ষার্থী, সরকারি কর্মচারীসহ নানা পেশার মানুষ চলাচল করেন। জলাবদ্ধতা ও খানাখন্দের কারণে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশা চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, শুধু সাময়িক সংস্কার নয়, টেকসইভাবে সড়কটি পুনর্নির্মাণ এবং দ্রুত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন