Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:০২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২২, ২০২৬ , ৬:১৫ অপরাহ্ণ

খানসামায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৩, নিহত ১

লেখকঃ দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরের খানসামায় অটোরিকশা ও গরুবাহী টেম্পুর মুখোমুখি সংঘর্ষে রুসুল করিম বাবু (৪২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

গতকাল বুধবার সকালে খানসামা–দারোয়ানী আঞ্চলিক মহাসড়কের উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের টংগুয়া বড়বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুসুল করিম বাবুর বাড়ি নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নে। তিনি মরহুম রহিম উদ্দিনের ছেলে। দীর্ঘ প্রায় ২০ বছর ধরে ভ্যান ও অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী টেম্পুর সঙ্গে তাঁর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান রুসুল করিম বাবু। আহত চার যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন