Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৩৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৬ , ৭:৫৭ অপরাহ্ণ

রাণীনগরে মাদক কারবারি ও সেবনকারীর কারাদন্ড

লেখকঃ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং অপর জনের মামলা প্রক্রিয়াধীন।

মঙ্গলবার (২১জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর মধ্যরাজাপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে মোঃ ইউনুস শেখ (৩৫) কে মাদক সেবন অবস্থায় আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ইউনুস শেখ রাণীনগর মধ্য রাজাপুর গ্রামের মোঃ আব্দুল জলিল শেখের ছেলে।

অপর দিকে রাণীনগর থানা পুলিশের অভিযানে ২৪ পিস ক্ষতিকর মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা (৩৮) নামের এক মাদক কারবারিকে কাশিমপুর ইউনিয়নের চকাদিন গ্রামের হাফিজুর কসাইয়ের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে গ্রেফতার করেছে পুলিশ । উদ্ধারকৃত ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৭,২০০ টাকা। মাসুদ রানা খট্টেশ্বর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া মন্ডল বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করার আইনি প্রক্রিয়া চলছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন