Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৪০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৬ , ৩:৪৭ অপরাহ্ণ

নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের উদ্যোগে থানা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী নাটোর জেলা মহিলা বিভাগের আয়োজনে ‘থানা কর্মপরিষদ ও ইউনিয়ন দায়িত্বশীল সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬ ইং) দুপুরে নাটোরের কানাইখালিস্থ আরপি কমিউনিটি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি ও সংসদ সদস্য মোতারামা নূরুন্নিসা সিদ্দিকা ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য মোতারামা সাবিকুন্নাহার মুন্নি এবং রাজশাহী অঞ্চলের অঞ্চল দায়িত্বশীলা মোতারামা সাবরিনা শারমিন বনি।

নাটোর জেলা জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মোতারামা শাহনাজ শেলীর সভাপতিত্বে সম্মেলনে বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায়ের নারী দায়িত্বশীল নেত্রীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সাথে একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে নারীদের উদ্বুদ্ধকরণ এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। সহযোগিতা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল সহ নেতৃবৃন্দ।

প্রিন্ট করুন