নড়াইল সদর উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত একই গ্রামের রবিউল শিকদার ওরফে রবিকে (৩৫) আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার সন্ধায় সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের একটি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে রবিউল শিকদার ওরফে রবি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্বজনরা অভিযোগ করেন রবিউলের ঘরের ভেতর শিশুটিকে কাঁথা দিয়ে ঢাকা অবস্থায় দেখতে পান। সে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করে। পরে এ ঘটনায় অভিযুক্ত একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে রবিউল শিকদার ওরফে রবিকে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দত্তপাড়া এলাকা থেকে স্থানীয় লোকজন আটক করে গনধোলাই দেন। পরে খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে আটককৃত রবিউল থানা হেফাজতে রয়েছে।
নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আটকৃত রবিউলকে থানা হাযতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি