Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৬ , ১১:০৭ পূর্বাহ্ণ

সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে চালকের মরদেহ উদ্ধার

লেখকঃ মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলায় একটি মাছের ঘেরের পানি থেকে সুমন হোসেন (৩২) নামে এক গাড়ি চালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) সকালে উপজেলার মাগুরা কৈখালী দাসপাড়া ডীপের মাঠ সংলগ্ন ‘কেসমতের মাছের ঘের’ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সুমন হোসেন সদর উপজেলার কৈখালী গ্রামের আব্দুল হামিদ সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ডীপের মাঠ এলাকার ওই মাছের ঘেরে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পানি থেকে মরদেহটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে। পুলিশ ইতোমধ্যে জোর তদন্ত শুরু করেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন