Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০২৬ , ৫:২২ অপরাহ্ণ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনার জেলার উদ্যোগে বৃক্ষরোপণ ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন, কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বৃক্ষরোপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে, নেত্রকোণা জেলা শাখার পক্ষ থেকে নেত্রকোণা মহাশ্মশান ঘাটে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। প্রত্যেক উপজেলায় ১৮ জুলাই ২০২৬ থেকে কর্মসূচী চলছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নেত্রকোনা জেলা সভাপতি বাবু শ্রী জ্ঞানের চন্দ্র সরকার ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেত্রকোনা জেলার সাধারণ সম্পাদক শ্রী বাবু লিটন চন্দ্র পন্ডিতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

এছাড়া নেত্রকোনার মহাশ্মশান কমিটির সভাপতি বাবু শ্রী অজিত কুমার সাহা এবং নেত্রকোনা মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক শ্রী বাবু রাজু তালুকদার সহ আরো অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উক্ত কর্মসূচি মাসব্যাপী চলবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন