বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নেত্রকোণা পৌরসভার ৩০ জন প্রান্তিক পেশাজীবীকে ১০ দিনব্যাপী সফট স্কিলস প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর সনদপত্র ও অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ দুপুরে নেত্রকোণা জেলা সমাজসেবা সম্মেলন কক্ষে শহর সমাজসেবা কার্যালয়, নেত্রকোণার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক দেবাশিষ সরদার, উপ-পরিচালক মোহাম্মদ আলী হায়দার ভূইয়া, জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রোকোনুল ইসলাম এবং নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. সহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান।
বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র ও অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।
আজকালের কন্ঠ/আর বি