মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কল হের জেরে স্ত্রীকে গলা ক টে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জোবেদা বেগম (৬০) ওই এলাকার সুলতান সরদারের স্ত্রী ও মৃ ত হাশেম হাওলাদারের মেয়ে। আটক সুলতান সরদার একই এলাকার মৃত হাবিব সরদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধে নিয়ে স্ত্রী জোবেদার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল স্বামীর সাথে। এরই সূত্র ধরে শনিবার রাতে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লা শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ম/ র্গে প্রেরণ করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা জব্দ ও অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা (সদর সার্কেল) বলনে, ‘জোবেদা ও সুলতান দম্পতি নিঃসন্তান। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এরই সূত্র ধরে ঘুমিয়ে থাকা গৃহবধু জোবেদাকে কুপিয়ে হত্যা করে সুলতান। খবর পেয়ে কালকিনি থানাধীন খায়েরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
আজকালের কন্ঠ/আর বি