Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ

নেত্রকোণায় বৃক্ষরোপন কর্মসূচী পালিত

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোনা প্রতিনিধি

“বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে সরকার ঘোষিত ২৫কোটি গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), নেত্রকোণা জেলা শাখা ও রংধনু কচি-কাঁচার মেলার উদ্যোগে শনিবার বেলা ১১টায় নেত্রকোণা রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচী পালিত হয়৷

বাংলাদেশ পরিবেশ আন্দোলন, জেলা শাখার আহ্বায়ক ইকবাল আহমেদের সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ্ রুমিনের সঞ্চলনায় আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য ডাঃ মোঃ আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক এড. নূরুজ্জামান নূরু, বাপার সদস্য সচিব শহিদুল ইসলাম ছোটন, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহাবুদ্দিন রিপনসহ অন্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা, নেত্রকোণা জেলাকে সবুজে ছেয়ে দিতে সকলকে গাছের চারা রোপন করার আহ্বান জানান। তারা বলেন, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে দিন দিন আবহাওয়া বৈরী হয়ে উঠছে যা প্রতিরোধে রোধে বৃক্ষরোপনের বিকল্প নেই। পরে স্টেশন প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন অতিথিরা।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন