Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৬ , ১১:০২ পূর্বাহ্ণ

জুলাইয়ের ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত বরিশাল বিশ্ববিদ্যালয়’ স্মরণে অনুষ্ঠিত হবে র‍্যালি ও আলোচনা সভা

লেখকঃ আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি

মহান জুলাই ২০২৪ প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) দিবসটির স্মরণে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আগামী রোববার (১৯ জুলাই) সকাল ১০ টায় প্রথমে আনন্দ র‍্যালি এবং সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে জানানো হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে জানানো যাচ্ছে যে, মহান জুলাই ২০২৪ ‘প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয়’ স্মরণে আগামী ১৯.০৭.২০২৬ তারিখ রোজ রবিবার সকাল ১০:০০ ঘটিকায় র‍্যালি ও বেলা ১১:০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

উক্ত র‍্যালি ও আলোচনা সভায় সকলকে যথাসময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ১৮ জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ফ্যাসিস্ট তিন বাহিনী পুলিশ, র‍্যাব, এপিবিন ও বিজিবি ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করে। ঐদিনই ফ্যাসিস্ট বাহিনী মুক্ত হয়ে জুলাইয়ের প্রথম স্বাধীন হয় বরিশাল বিশ্ববিদ্যালয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন