Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৮, ২০২৬ , ১০:২৩ পূর্বাহ্ণ

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী সম্রাটকে মারধরের অভিযোগে মাদারীপুর সরকারি কলেজের সামনে বিক্ষোভ

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী সম্রাটকে মারধরের অভিযোগে মাদারীপুর সরকারি কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, সম্রাটের ওপর হামলার ঘটনায় ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী জড়িত। এ সময় ইসলামী ছাত্র আন্দোলনের নেতা শফিক বলেন, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিক্ষোভকারীরা হামলার প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রশিবিরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন