Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৬, ২০২৬ , ৫:৫৬ অপরাহ্ণ

গৌরনদীতে জুলাই শহীদ দিবস পালিত

লেখকঃ এ,এস,মামুন, গৌরনদী প্রতিনিধি

১৬ জুলাই শহীদ দিবস উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১৬ জুলাই ২০২৬ দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহিম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব,সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচিব মোঃ শফিকুর রহমান শরীফ স্বপন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির,গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার,জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সেন্টু খান, টরকি বণিক সমিতির সভাপতি শাহবুব শরীফ সাধারণ সম্পাদক বদিউজ্জামান চঞ্চল,গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার দাস, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান, জেলা মহিলা দলের নেত্রী তাসলিমা বেগম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন রাজা, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস. মাসুদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম,গণঅধিকার পরিষদের উপজেলা সভাপতি সোলায়মান তুহিন,বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি গোলাম মোর্শেদ, জুলাই যুদ্ধে নিহত পরিবারের সদস্য মোহাম্মদ ইলিয়াস, জুলাই যুদ্ধে আহত মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন