Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৬, ২০২৬ , ৫:৫৩ অপরাহ্ণ

প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নের বোরো ধান চাষিদের মাঝে তিন মাসব্যাপী নগদ অর্থ ও চাল সহায়তা কর্মসূচির উদ্বোধন

লেখকঃ কমলগঞ্জ প্রতিনিধি

কমলগঞ্জ প্রতিনিধিসাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পতনঊষার ইউনিয়নের বোরো ধান চাষিদের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এবং তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তিন মাসব্যাপী নগদ অর্থ ও চাল সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পতনঊষার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সহায়তা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় পতনঊষার ইউনিয়নের ৩০০ জন বোরো ধান চাষিকে টানা তিন মাস প্রতি মাসে ৩,০০০ টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য দরুদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মোরশেদ খানম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পতনঊষার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোলেমান আহমেদ।

এ সময় বক্তব্য রাখেন পতনঊষার ইউনিয়ন পরিষদের সদস্য ও পতনঊষার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোয়াবুর রহমান তবারক। এছাড়াও উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ, সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সহায়তাপ্রাপ্ত কৃষকরা।

উপকারভোগী কৃষক শহিদ খান বলেন, “সাম্প্রতিক প্রবল বর্ষণে আমাদের বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকারের এই সহায়তা আমাদের জন্য অত্যন্ত সময়োপযোগী। তিন মাস ধরে নগদ অর্থ ও চাল পাওয়ায় আমরা অনেক উপকৃত হব। এজন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি ও কৃষকের সুরক্ষায় সরকারের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন