Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৬, ২০২৬ , ৫:১৮ অপরাহ্ণ

আত্রাই নদীতে নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার, ৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাই উপজেলার জগদাস পারঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়া শতবর্ষী এক বৃদ্ধার মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সিববাড়ি এলাকায় আত্রাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নদীতে নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর তাঁর নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন