গাজীপুরে মাদকের টাকা দিতে অস্বীকার করায় শ্রীপুরে সন্তানের সামনে ছুরিকাঘাত করে স্ত্রীকে হত্যার ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে র্যাব-১।
গ্রেফতারকৃত হলেন ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। নিহত নাসিমা ও ছায়েদুল দম্পতি ছেলে ও মেয়েকে নিয়ে শ্রীপুরের ভাড়া বাসায় থাকতেন এবং নিহত নাসিমা আক্তার স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
র্যাব জানায় মাদককের টাকা না দেওয়ায় গত ১৩ জুলাই আনুমানিক রাত আড়াইটার সময় গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা এলাকায় মাদকসেবী স্বামীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক স্ত্রী নিহতের ঘটনা ঘটে।
পরে তাকে ২৪ ঘন্টার মধ্যে মহানগরীর ভোগড়া বাইপাস হামিম টাওয়ারের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।
আজকালের কন্ঠ/আর বি