Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৫৫ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ৩:০৮ অপরাহ্ণ

কৃষি ব্যাংক দুমকি শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

বাংলাদেশ কৃষি ব্যাংকের দুমকি শাখা ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে গ্রাহকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টায় দুমকি শাখা প্রাঙ্গণে আয়োজিত সভায় ব্যাংকের সেবার মানোন্নয়ন, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং আমানত কার্যক্রম আরও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি ব্যাংক, দুমকি শাখার ব্যবস্থাপক মো. সুলতান মাহমুদ নাদিম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক সঞ্জয় কুমার দত্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা মো. আবু মাহমুদ, পটুয়াখালীর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো. আ. আজিজ এবং পটুয়াখালী আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মো. ইমাম হোসেন।

বক্তারা বলেন, গ্রাহকদের আস্থা ও আন্তরিক সহযোগিতার ফলেই দুমকি শাখা ১০০ কোটি টাকার আমানতের গৌরবজনক মাইলফলক অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার পাশাপাশি কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে বাংলাদেশ কৃষি ব্যাংক অগ্রণী ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দুমকি উপজেলার নারী-পুরুষ গ্রাহকরা অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন