Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৫:০৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৪, ২০২৬ , ১০:৪৬ পূর্বাহ্ণ

দুমকিতে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

লেখকঃ দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর দুমকি উপজেলার আঠারগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী চার শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)।

সোমবার (১৩ জুলাই) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সম্মাননা জানানো হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জমিদাতা সদস্য আবদুল মান্নান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঠারগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি (এডিএস)-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মো. কামাল হোসেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবদুস সোবাহান মল্লিক, প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, দুমকি উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক এবং দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন, লেবুখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. সামিম সিকদার।

এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টি দুমকি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ জয়, সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন মল্লিক, মো. জহিরুল ইসলাম হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, ভবিষ্যতেও এমন কৃতিত্ব ধরে রাখতে নিয়মিত অধ্যয়ন, নৈতিক শিক্ষা ও সুশৃঙ্খল জীবনযাপনের বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন