Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৩, ২০২৬ , ৮:১৭ অপরাহ্ণ

ধর্মীয় সম্প্রীতি জোরদারে প্রধানমন্ত্রীর নির্দেশে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপি চেয়ারপারসন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা বিএনপির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৩ জুলাই) শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অরূপ নারায়ণ পোদ্দার পিংকুর সঞ্চালনায় এবং মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুরাদনগর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মোল্লা মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন ভূঁইয়া এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক শ্রী দুলাল দেবনাথ।

এছাড়া বক্তব্য দেন মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দয়া নন্দ ঠাকুর, দেবিদ্বার উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক বিমল চন্দ্র, চান্দিনা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গৌরাঙ্গ সাহা এবং দাউদকান্দি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মধুচন্দ্র সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। তারা শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার রক্ষা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন, যুবদল নেতা মাসুম মুন্সীসহ কুমিল্লা উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং শতাধিক সনাতন ধর্মাবলম্বী।

সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি ও বিভেদ মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন