বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কুমিল্লা উত্তর জেলা শাখার বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আবুল হাশেমকে আহ্বায়ক এবং সাতজনকে যুগ্ম আহ্বায়ক করে ৮ সদস্যবিশিষ্ট নতুন আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের ২৯ মে অনুমোদিত আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার এবং সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্যের কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিতে আবুল হাশেমকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গনি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করতে হবে।
আজকালের কন্ঠ/আর বি