Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:১৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৩, ২০২৬ , ২:১১ অপরাহ্ণ

মিরসরাইয়ে ছাত্রলীগ টেক দিয়ে মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই

লেখকঃ মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে রিয়াদ চৌধুরী নামে একজন কে ছাত্রলীগ টেকদিয়ে অতর্কিত হামলা করে। হামলাকারী বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। হামলাকারী হলো মো হাসান সে মিরসরাই বিএনপি রাজনীতি করে।

রবিবার (১২জুলাই) রাত সাড়ে৭টার দিকে মিরসরাই ফারুকীয়া রোড মিরসরাই ক্যাপের উত্তর পাশে তিন রাস্তার মুখে এই ঘটনা ঘটে। হামলাকারী, রিয়াদ চৌধুরীর মোবাইল ফোন Samsung galaxy s24 ultra ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়।

রিয়াদ চৌধুরী আরো বলেন , আমি আমার মামার বাসায় যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে মিরসরাই ক্যাপে উওর পাশে তিন রাস্তার মুখে পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৭/৮ জনের একটি সন্ত্রাসী দল গতিরোধ করে আমার উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ইট ও পাথর দিয়ে আমার কপাল ও চোখ থেঁতলে দেয় এবং লোহার রড দিয়ে এক পায়ে মারাত্মকভাবে আহত করে, হামলাকারীরা চিহ্নিত ছিনতাইকারী। তারা রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, মাদক কারবার, সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত। ৫ আগস্টের পূর্বে তারা ছাত্রলীগ ও যুবলীগের সাথে থেকে এসব অপকর্ম করত।

এ বিষয়ে রিয়াদ চৌধুরীর বড় ভাই আওয়ামী লীগের সাবেক মেম্বার মামুন চৌধুরী বলেন গতকাল রাতে আমি বিষয়টি শুনেছি, আমি যেহেতু এলেকায় বিভিন্ন সময় আমার ফ্যামিলি কে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ওই হাসান ছেলেটা, এবং আমার ছোট ভাই রিয়াদ চৌধুরী কে বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় আটকে রেখে মুক্তিপন দাবি করে, গতকাল সন্ধ্যায় আমার মামার বাসায় যাওয়ার সময় তাকে পিছন থেকে অতর্কিত হামলা করে। হামলাকারী তার নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। আমার জানা মতে আমার ফ্যামিলিতে আমি ছাড়া কেউ রাজনীতিতে জড়িত ছিলো না, তবুও রিয়াদ চৌধুরী কে তবুও বিভিন্ন সময় বিভিন্ন যায়গায় আটকে রেখে মুক্তিপন আদায়ের চেষ্টা ও মারধর করে।

এ বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান,এগঠনায় এখনো লিখিত অভিযোগ দেয়নাই, আমরা লিখিত অভিযোগ পাইলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন