Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:৩০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১২, ২০২৬ , ৩:৪৪ অপরাহ্ণ

নেত্রকোণা বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

লেখকঃ সুশীলআচার্য্য,নেত্রকোণা প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

“তারুণ্যের আশা – আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্য বিষয়ে দিবসটি পালিত হয়।

পরিবার পরিকল্পনা বিভাগ নেত্রকোণা এর উপ পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এতে স্বাগত বক্তব্য রাখেন, নেত্রকোণা সদর উপজেলা মা শিশুস্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডাঃ কৃপানাথ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, এনজিও সেরা এর নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমান, আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাজমা বেগম।

প্রিন্ট করুন