নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ফলজ বাগান উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১জুলাই) সকালে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় আলোচনা সভা, বৃক্ষরোপণ ও ফলজ বাগান উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৯৩ নড়াইল-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯৪ নড়াইল-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক এবং লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি কায়সার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস. এম. হায়াতুজ্জামান।
আজকালের কন্ঠ/আর বি