Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৯:৩৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৯, ২০২৬ , ৬:৪৯ অপরাহ্ণ

পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লেখকঃ পিরোজপুর জেলা প্রতিনিধি

‘ক্লাইমেট অ্যাকশন: জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নানা কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের যৌথ উদ্যোগে সকাল ১১টায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর, পিরোজপুরের সহকারী পরিচালক নিখিল চন্দ্র ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী, জেলা বিএনপির সদস্য সচিব এস. এম. সাইদুল ইসলাম কিসমত এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

আলোচনা সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন,”পরিবেশ রক্ষায় শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়; প্রতিটি নাগরিকের সচেতন অংশগ্রহণ প্রয়োজন। তিনি বেশি বেশি বৃক্ষরোপণ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবহারের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন