Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৭:২৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৮, ২০২৬ , ৪:৫৬ অপরাহ্ণ

কুয়াকাটার গঙ্গামতি সৈকতে অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

লেখকঃ কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতের পূর্বদিকে সংরক্ষিত বনাঞ্চল সংলগ্ন সমুদ্রসৈকত থেকে অর্ধগলিত অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যান। বুধবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৩৮ বছর। মরদেহটির পরনে ছিল কালো রঙের প্যান্ট ও সাদা গেঞ্জি। গেঞ্জিতে -এর নাম ও সংগঠনের লোগো সংবলিত লেখা রয়েছে।

স্থানীয় বাসিন্দা জানান, মঙ্গলবার বিকেলে গঙ্গামতি সৈকতে গোসল করতে গিয়ে স্থানীয়রা পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে কুয়াকাটা নৌ পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি সাগরে মাছ ধরতে গিয়ে কোনো ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ হতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ বলেন, “গঙ্গামতি এলাকা থেকে ৩৫ থেকে ৩৮ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন