Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:১৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ২:৪০ অপরাহ্ণ

শিবচরে”হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির গাভী বিতরন

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে হত দরিদ্র ৬টি পরিবারের মাঝে বিনামূল্যে গাভী বিতরন ওউপকারভোগীদের গাভী পালনে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) সেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বাঁশকান্দী ইউনিয়ন পরিষদ ভবনে গাভী পালন প্রশিক্ষণ ও গাভী বিতরণের আয়োজন করা হয়।

জানা গেছে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের বিশেষ বরাদ্দ ২০২৫-২৬ অর্থবছরের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়নের ৬টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৬টি গাভী বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন দেওয়া হয়। শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে সংগঠনটি।

উপকাভোগীরা হলেন, ফরিদা খাতুন, মোঃ কামাল হোসেন, রফিকুল ইসলাম ইদ্রিস, রিনা আক্তার, মিজান মিয়া, লতা বেগম।

এসময় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটির পরিচালক এ.বি.এম মাহবুব হোসেন বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম ইবনে মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ বেল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ নাজমুল হাসান প্রমুখ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন