Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ১০:৩৯ পূর্বাহ্ণ

তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

লেখকঃ মোঃ সোহেল রানা, ​তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে উর্বর কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬ জুলাই বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

​আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটার অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর গ্রামের জোবায়দুল ইসলামকে (৩৯) এই অর্থদণ্ড দেওয়া হয়। ​অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে। ​ইউএনও মোনাববর হোসেন জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন