Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৭, ২০২৬ , ১০:০৮ পূর্বাহ্ণ

আত্রাইয়ে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

লেখকঃ মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি

তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর আত্রাই উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই ২০২৬) সকালে উপজেলার বিভিন্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম (রেজু)।

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি কর্মসূচির সফল বাস্তবায়নে সকলকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন