“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের জিয়ানগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে র্যালি, আলোচনা সভা,ঋণ বিতরণ, গাছের চারা বিতরণ ও সার বিতরণের আয়োজন করা হয়।
সোমবার (৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবির) আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ,সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামী আমির মাওলানা আলী হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি- বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সমবায়ী ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে বিআরডিবির সুফল ভোগীদের মাঝে ঋণ বিতরণ,গাছের চারা বিতরণ ও সার বিতরণ করা হয় এবং বিআরডিবির কার্যক্রমকে গতিশীল ও বেগবান করতে সকল সুফলভোগীদেরকে উদ্বুদ্ধ করা হয়।
আজকালের কন্ঠ/আর বি