Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৬ , ৬:০০ অপরাহ্ণ

শশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ, স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন!

লেখকঃ এস এম তানবীর, সিনিয়র রিপোর্টার

মাদারীপুর জেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের বাসিন্দা আনিসা আক্তার (১৮), পিতা: আমজাদ হোসেন, তার স্বামী একই এলাকার ফজলে রাব্বি (৩৫), পিতা: বিল্লাল হাওলাদারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, প্রায় ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ৫ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ফজলে রাব্বি আনিসার বাবার বাড়িতে এসে টাকার জন্য চাপ সৃষ্টি করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি আনিসাকে মারধর করেন। অভিযোগ রয়েছে, হত্যার উদ্দেশ্যে ওড়না দিয়ে তার গলায় চেপে ধরেন এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগীর পরিবারের দাবি, এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় জিডি নং-৩৬৪, তারিখ: ০৬/০৭/২০২৬ দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে অভিযুক্ত ফজলে রাব্বির বক্তব্য পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন