Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৬ , ৩:২৮ অপরাহ্ণ

নেত্রকোণায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে নানা আয়োজন

লেখকঃ সুশীল আচার্য্য, নেত্রকোণা প্রতিনিধি

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসটি উদযাপিত হচ্ছে।

সোমবার জেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল, বর্ণাঢ্য শোভাযাত্রা , আলোচনা সভা, উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন, ঋণ বিতরণ, বৃক্ষের চারা বিতরণ।

সকালে সদর উপজেলা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়।

জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক সজল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদ প্রশাসক মোঃ নুরুজ্জামান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী।

বক্তারা বলেন, টেকসই পল্লী উন্নয়ন,পরিবেশ সংরক্ষণে আত্মকর্মসংস্থান সৃষ্টি, ঋণ সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

পরে উপকারভোগীদের মাঝে ঋণ ও বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন