Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৬, ২০২৬ , ২:১৮ অপরাহ্ণ

দুই দফায় সেলাই, ৬ ঘণ্টা ভোগান্তির অভিযোগ

লেখকঃ নুর হোসেন মিয়া, মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ের পূর্ব ইছাখালীর বাসিন্দা মোশারফ, তিনি টিন দিয়ে পা কে’টে যাওয়ায় বিকাল ৪ টায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে এসেছেন চিকিৎসা নিতে। রাত ১০টা পর্যন্ত দুইদফা ১৫ সেলাইয়ের পর তিনি বাড়িতে ফিরছেন, ৬ এই জুলাই রবিবারে এই গঠনা ঘটে।

এসময় ভুক্তভোগী বলেন, আমি বিকাল ৪টায় আসছি। কোনো ডাক্তার গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেনি। পরে একজন ডাক্তার তার সহকারীকে বললে তিনি সেলাই করে। পরে ডাক্তার এসে দেখে ভুল হয়েছে। পুনরায় সেলাই কেটে আবার সেলাই করেন তিনি। আমি ১০টার পর বাড়িতে আসি।

এবিষয়ে ভুক্তভোগীর সাথে আসা ফারুক জানান, হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীরা কষ্ট পায়। এসব দেখার কেউ নেই। আশা করি এসব দূর হবে।

এই বিষয়ে জানার জন্য মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকে একাদিক বার কল দিলেও কলে পাওয়া যায়নি।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন