Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৮:৪৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২৬ , ৬:০৩ অপরাহ্ণ

রাণীনগরে সরকারের বহুমুখী উন্নয়ন ও মানবিক সহায়তা কর্মসূচির মহাসমাবেশ অনুষ্ঠিত

লেখকঃ মোঃ রায়হানুল হক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ও ব্যাপক আয়োজনে একইদিনে এতিমখানায় অনুদান, সাংস্কৃতিক যন্ত্রপাতি, স্বাস্থ্য ও চিকিৎসা সামগ্রী বিতরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১ টায় আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন সামগ্রী ও অনুদানের চেক বিতরণ করেন নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য এস.এম. রেজাউল ইসলাম রেজু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান (ইউএনও) এর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন এবং রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল।

​​উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কম্পিটিশন গ্রান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে এতিম শিশুদের কল্যাণে সরকারের এই মানবিক উদ্যোগের কথা তুলে ধরেন।

২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (ADP) আওতায় রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমির আধুনিকায়নে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। স্থানীয় সাংস্কৃতিক চর্চাকে বেগবান করতে এই উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অত্যাধুনিক আইপিএস (IPS) সরবরাহ ও স্থাপন করা হয়েছে। প্রান্তিক ও তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় রাণীনগর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়।

এলাকার অসহায়, অসচ্ছল ও দুস্থ মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার কথা চিন্তা করে মাননীয় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে সুবিধাভোগীদের মাঝে অনুদানের চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সরকারের জিআর (GR) নগদ অর্থ ও চেক বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসনের এসব মহতী ওউন্নয়নমূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলফারুক জেমস, সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সহ-সভাপতি প্রফেসর জাকির হোসেন ও রোকনুজ্জামান খান রুকু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন ও সাখাওয়াত হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু। যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, এবং যুগ্ম আহ্বায়ক সিরাজ এ আলম। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল , সদস্য সচিব মাহামুদ হাসান বেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিক মাহমুদ। ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল, মহিলা দলের সভানেত্রী ফাইমা বেগম এবং শ্রমিক দলের সেক্রেটারি টনিসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন