Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৫, ২০২৬ , ৫:৪৩ অপরাহ্ণ

নাটোরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

লেখকঃ নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে বাড়ি ফেরার পথে তুলে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা অভিযুক্ত যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

রোববার দুপুর ১টার দিকে উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক তাকে একটি ফাঁকা বাড়িতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। ছাত্রীটি চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে ছুটে যেতে সক্ষম হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অভিযুক্তকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। অভিযুক্তর নাম গৌতম। এ ঘটনায় শ্লীলতাহানির দায়ে মামলা প্রক্রিয়ায়ধীন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন