ভোলা জেলা সমাজকল্যাণ কার্যালয়ের কম্পিউটার বেসিক প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারীদের প্রকাশিত তালিকা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। কয়েকজন আবেদনকারী অভিযোগ করেছেন, চূড়ান্ত তালিকায় ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলক বেশি এবং অনেক মুসলিম আবেদনকারী বাদ পড়েছেন।
অভিযোগকারীদের দাবি, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা হয়নি। তাদের ভাষ্য, যোগ্যতা ও নির্ধারিত মানদণ্ডের পরিবর্তে অন্য কোনো বিষয় প্রভাব ফেলেছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এদিকে সংশ্লিষ্ট জেলা সমাজকল্যাণ কর্মকর্তার নাম রজত শুভ্র সরকার বলে জানা গেছে। তবে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি প্রশিক্ষণ, অনুদান কিংবা অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা ব্যক্তিগত পরিচয় নয়; যোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায়সংগত নীতিই একমাত্র বিবেচ্য হওয়া উচিত।
এ বিষয়ে জেলা প্রশাসন ও সমাজকল্যাণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনে পূর্ণাঙ্গ অংশগ্রহণকারী নির্বাচন প্রক্রিয়া প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, ভোলা জেলা সমাজসেবা কার্যালয় সম্প্রতি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
আজকালের কন্ঠ/আর বি