লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৩০০ টাকাসহ এক নারীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) রাত ৮টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ টিম উপজেলার ৫ নম্বর চরপাতা ইউনিয়নের মধ্য চরপাতা এলাকার করিমজান ব্যাপারী বাড়িতে অভিযান পরিচালনা করে।
আটক নীলা আক্তার (২৫) মধ্য চরপাতা এলাকার মৃত বিল্লাল হোসেনের মেয়ে এবং পলাশের স্ত্রী।
ডিবি পুলিশের দাবি, অভিযানের সময় নীলা আক্তারের কাছ থেকে ১২৮ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, এ ঘটনায় নীলা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রায়পুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি